গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকায় ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে ঈদযাত্রীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
ঢাকায় ঝুম বৃষ্টিতে ভোগান্তিতে ঈদযাত্রীরা
ছবি

ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে আজ (সোমবার) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। নাড়ির টানে ঢাকা ছাড়তে শুরু করেছেন বেশিরভাগ মানুষ। কয়েকদিনের ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যেই আজ রাজধানীর আকাশে দেখা যায় ঘন কালো মেঘ। এরপর সকাল গড়িয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া, যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে নগরজীবনে। তবে ঝুম বৃষ্টিতে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছেন অনেকে।

বিশেষ করে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও কমলাপুর এলাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ বাস ও ট্রেনের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে ভেজা অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে গন্তব্যে রওয়ানা হতে হয়।

এদিকে, সোমবার (২৫ মে) থেকে ছুটি শুরু হওয়ায় রাজধানীর মিরপুর, শ্যামলী, ফার্মগেট, পান্থপথ, কারওয়ান বাজার, গুলশান, বিজয় সরণিসহ বিভিন্ন এলাকার সড়ক তুলনামূলক ফাঁকা ছিল। মেট্রোরেলেও ভিড় কম ছিল। বেশিরভাগ মানুষকেই মালপত্র নিয়ে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। সড়কে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি রিকশার সংখ্যা ছিল তুলনামূলক বেশি।

রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদক জানিয়েছেন, মুষলধারে বৃষ্টির কারণে বাস টার্মিনাল এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যারা ঢাকা ছাড়ছেন, বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন তাদের বেশিরভাগ মানুষ। কোলে শিশু ও হাতে ব্যাগ থাকার কারণে যাত্রীদের কষ্ট বেশি হচ্ছে।

কমলাপুর রেলস্টেশনে কথা হয় রফিকুল ইসলাম নামে এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে স্টেশনে আসছি। বৃষ্টির কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে।

বাস কাউন্টারগুলোতেও অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেন, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে বাস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি চাপের মধ্যেই এই বৃষ্টি মানুষের ভোগান্তি আরো বাড়িয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৫/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
০২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে জাতীয় গ্রিডে...

বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান
০২ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নেতাসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মক...

চট্টগ্রামের পানিতে ভয়াবহ জীবাণু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের পানিতে ভয়াবহ জীবাণু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরীর ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানির মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসে...

আয়-সম্পদের হিসাব দিলেই মিলবে বেতন বৃদ্ধির সুবিধা: টিআইবি
০১ সেপ্টেম্বর ২০২৬

আয়-সম্পদের হিসাব দিলেই মিলবে বেতন বৃদ্ধির সুবিধা: টিআইবি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদনের সিদ্ধান্তকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছে ট্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে