গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোটরসাইকেলে অগ্রিম করের প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ১৫:২১ এএম ২০২৬
মোটরসাইকেলে অগ্রিম করের প্রতিবাদে সংসদ ভবনের সামনে মানববন্ধন
ছবি

মোটরসাইকেলে অগ্রিম করের প্রতিবাদে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা -ছবি সংগৃহীত

মোটরসাইকেল মালিকদের কাছ থেকে অগ্রিম আয়কর (এআইটি) আদায়ের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন বাইকার গ্রুপের সদস্যরা। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড মোটরসাইকেলের ওপর অগ্রিম কর আরোপের পরিকল্পনা করেছে, যা কোনো ধরনের আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। তারা দাবি করেন, একজন বাইকারের প্রকৃত আয় কত বা আদৌ আয় আছে কি না—তা যাচাই না করেই কর আরোপ করা হচ্ছে, যা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকাররা বলেন, মোটরসাইকেল অনেকের জন্য বিলাসিতা নয়, বরং জীবিকা ও নিত্যপ্রয়োজনের বাহন। কেউ কেউ স্বল্পমূল্যের মোটরসাইকেল ব্যবহার করে সংসার চালান, অথচ তাদের ওপরও একইভাবে কর চাপানো হচ্ছে।

আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, দেড় লাখ টাকার আইফোনের ওপর আয়কর না থাকলেও জীবিকার বাহন মোটরসাইকেলের ওপর কেন অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে। তারা বলেন, প্রায় ৪৮ লাখ বাইকারকে প্রভাবিত করবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়নি।

বাইকারদের প্রধান দাবি হলো—অগ্রিম আয়কর বাতিল করা এবং কোনো আইন বা এসআরও জারির আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা। তাদের মতে, মোটরসাইকেল কেনার সময়ই বিপুল পরিমাণ কর দিতে হয়, এরপর আবার অগ্রিম কর আরোপ করা অন্যায্য ও ‘জুলুমসদৃশ’।

বক্তারা আরও বলেন, নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষে আয় অনুযায়ী কর দিতে আপত্তি নেই, তবে আগাম কর চাপিয়ে দেওয়া সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা তৈরি করছে।

মানববন্ধনে শতাধিক বাইকার অংশ নেন। তারা জানান, বিভিন্ন গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেছেন এবং এটিই তাদের ঐক্যের প্রতীক।
সানা/ডিসি/আপ্র/২২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়...

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরোধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরো...

পুরান ঢাকার কলতাবাজারে র‌্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে...

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই
০৭ সেপ্টেম্বর ২০২৬

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই

জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স...

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
০৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে