গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৮:৪১ এএম ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

‘বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী বিনামূল্যে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ‘বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো’ (শিক্ষা মেলা)-তে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের ২২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান চলাকালে শাবিপ্রবি পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) এবং অন্য একটি বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একটি সম্মতিপত্র (এমওআই) স্বাক্ষর করে।

মেলায় অংশ নিয়ে হাইকমিশনার ইমরান হায়দার তার বক্তব্যে বলেন, এই উদ্যোগটি শিক্ষার্থী ও শিক্ষাবিদদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো জোরদার করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, এই কর্মসূচি দুই দেশের মধ্যে জ্ঞান এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে।

শাবিপ্রবি উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং এ ধরনের উদ্যোগ বিশ্বমঞ্চে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগের দুয়ার উন্মোচন করবে।

এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

রাজধানীতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
০৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে অগ্নিকাণ্ড হয়েছে। তবে, আগুন...

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
০৮ অক্টোবর ২০২৬

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল...

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
০৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বি-টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছ...

‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
০৮ অক্টোবর ২০২৬

‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’

রাজধানী ঢাকায় অটোরিকশা ও ই-বাইক চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই