গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩০ এপ্রিলের পর দেশব্যাপী সমন্বিত অভিযান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৪৬ এএম ২০২৬
৩০ এপ্রিলের পর দেশব্যাপী সমন্বিত অভিযান
ছবি

ছবি সংগৃহীত

জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আগামী ৩০ এপ্রিলের পর সারাদেশে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি এ কথা জানান জাতীয় সংসদের অধিবেশনে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিনে সোমবার (২৭ এপ্রিল) সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকের ৭১ বিধিতে দেওয়া নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের বিষয়টি নোটিশে উত্থাপন করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিসাকে ‘খ’ শ্রেণির মাদক হিসেবে তফসিলভুক্ত করা হয়েছে। বর্তমান সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনি ইশতেহারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

তিনি আরো জানান, অবৈধ সিসা লাউঞ্জের কার্যক্রম বন্ধে ইতিমধ্যে বিভিন্ন আইনি পদক্ষেপ ও অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও হুক্কা জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান যেন নাম বা স্থান পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবাসিক ও বাণিজ্যিক ভবনে অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের অবৈধ ব্যবসায় সহায়তার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, যুবসমাজকে রক্ষা করতে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সারাদেশে সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা করা হবে, যা ৩০ এপ্রিলের পর শুরু হবে।
সানা/আপ্র/২৮/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে