গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:২২ এএম ২০২৬
লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। অসহনীয় গরমের মধ্যে লোডশেডিংয়ের যন্ত্রণা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে গত কয়েক দিনের অস্বাভাবিক গরম ও বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শিল্প কারখানা থেকে শুরু করে কৃষি উৎপাদন, সবখানেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। তীব্র গরমে মানুষের কষ্ট চরম পর্যায়ে পৌঁছেছে। তবে এই সংকটের দিন শেষ হওয়ার আশা জাগিয়েছে বিদ্যুৎ বিভাগ। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির সুখবর জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, লোডশেডিংয়ের মাত্রা শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে। বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২৬ এপ্রিল থেকেই আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ আবারো স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ২৮ এপ্রিল থেকে বাঁশখালীর এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই দুটি উৎস থেকে বড় অংকের বিদ্যুৎ পাওয়া গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করছে মন্ত্রণালয়। 

বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, ২৮ এপ্রিল থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে গ্রাহক পর্যায়ে লোডশেডিংয়ের তীব্রতা অনেকটাই কমে আসবে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়া আরএনপিএন এর ইউনিটটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একটি গণমাধ্যমকে বলেন, আদানির পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে কারিগরি ত্রুটির কারণে এতদিন অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টও। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথে আলোচনার পর আশা করা যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি ঘটবে। সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করছে এবং দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

এসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা
২৬ অক্টোবর ২০২৬

সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদ...

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি
২৬ অক্টোবর ২০২৬

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে...

মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান
২৬ অক্টোবর ২০২৬

মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে পদ...

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার
২৬ অক্টোবর ২০২৬

দরিদ্র পরিবার শনাক্তে সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার

দেশের দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে পরিবারভিত্তিক সমন্বিত তথ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে