গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ‍্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২০ এএম ২০২৬
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ‍্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ পুরস্কার ঘোষণা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ২৭ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতদারি বন্ধে পুরস্কারের ঘোষণা করবে সরকার।

এদিকে, রোববার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বলানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করা তেলে উদ্ধার এবং বিভিন্ন পেট্রোল পাম্পে অস্থিরতা নিরসনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। অনেক পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লিখা ব্যানার ঝোলানো থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। আবার অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটরা আবাসিক বাসা-বাড়িতেও পেয়ে যাচ্ছেন বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল।

এদিকে, রোববার (২৯ মার্চ) মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের নেতৃত্বে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা পেট্রোলিয়ামে তিনটি তেলের ট্যাংক জব্দ করা হয়। পরে সেখান থেকে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।

একইদিন বিকেলে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে ‘তেল নেই’ লিখা ব্যানার থাকা সত্ত্বেও অভিযানে দেখা যায় পাম্পাটিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল মজুত করা ছিল।

এসি/আপ্র/৩০/০৩/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতা...

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৭ জুলাই ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হা...

গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৭ জুলাই ২০২৬

গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভূমি উপসহকারী...

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
২৬ জুলাই ২০২৬

২৮ তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই