গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৫৭ এএম ২০২৬
মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত, আহত ২
ছবি

ছবি সংগৃহীত

মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাসের আগুনে পাঁচ বাংলাদেশি নিহত এবং আরো দুজন আহত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে একটি কোম্পানির লেবার কোয়ার্টারে এ হতাহতের ঘটনা ঘটে বলে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানিয়েছেন।

নিহতরা হলেন-তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেন-জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী, সেহেরি রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের সাত বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। ওই কোয়ার্টারে থাকা মোট ৩৮ বাংলাদেশির মধ্যে বাকিরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।
শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে খোঁজখবর নিতে বর্তমানে হাই কমিশনের একটি প্রতিনিধি দল ওই দ্বীপে অবস্থান করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়ারও কথা জানান তিনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ।
দিঘুরা দ্বীপ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুন লাগার সময় কিছু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাস লিক হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিন দিন পর ঢাকার লালবাগে বন্ধুর বাসার পেছন থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার
১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে