গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাড্ডায় দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২ পিএম, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪৩ এএম ২০২৬
বাড্ডায় দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বাড্ডায় একটি নির্মানধীন বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে গিয়ে দুই শিশু মারা গেছে।
উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ১০ নং লেন এলাকায় বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হল ৫ বয়সী নুসরাত এবং ১২ বছর বয়সী আয়েশা মনি।
দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

আয়েশা কুমিল্লা বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচল নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি ।

আর নুসরাত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রড মিস্ত্রি মো. শরিফের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচলে ইকবালের (নিহত আরেকটি শিশুর বাবা) বাড়িতে ভাড়া থাকত।

আয়শার বাবা মো. ইকবাল বলেন সকালে তার মেয়ে ও নুসরাত বাসার পাশে খেলাধুলা করছিল। সেখানে একটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। ওই বাড়ির পুরাতন বাউন্ডারির দেওয়াল ধসে চাপা পড়ে আয়েশা ও নুসরাত। নুসরাত ও আয়েশার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক ফারুক।
সানা/আপ্র/১১/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ
১১ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বন্ধুর বাসার পেছনে মাটিচাপা ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিন দিন পর ঢাকার লালবাগে বন্ধুর বাসার পেছন থেকে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা...

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার
১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনা করছে সরকার

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে