গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উত্তেজিত জনতার বাসায় ঢোকার চেষ্টা

ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৯ এএম ২০২৬
ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
ছবি

ঢাকার বনানী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক বাসার গৃহকর্মীর মৃত্যু হয়েছে -ছবি সংগৃহীত

ঢাকার বনানী এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক বাসার গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পিংকি নামের ১৫ বছর বয়সী ওই কিশোরী ৯ তলা ভবনের তৃতীয় তলার একটি বাসার গৃহকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে।

রোববার (৮ মার্চ) বেলা ৩টার দিকে খবর পেয়ে পুলিশ বনানী ১৩/এ সড়কের ডি ব্লকের ৭৯ নম্বর বাসার নিচ থেকে মেয়েটির লাশ উদ্ধার করে বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান।

তিনি বলেন, তৃতীয় তলার ছাদ থেকে লাফ দেওয়ার সুযোগ নেই, ছাদ থেকেই পড়েছে। এখন সে নিজে লাফ দিয়েছে, নাকি তাকে কেউ ফেলে দিয়েছে সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।

পিংকি তৃতীয় তলায় যার বাসায় কাজ করতেন সেই গৃহকর্তার নাম রাকিবুল হাসান। তিনি ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। মেয়েটি পড়ে যাওয়ার পর আশেপাশের উত্তেজিত জনতা অভিযোগ করেন, তাকে ‘নির্যাতন করে’ ফেলে দেওয়া হয়েছে।
একপর্যায়ে উত্তেজিত একদল লোক গেট দিয়ে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শক মেহেদী বলেন, আমরা বাসার সিসিটিভি ভিডিও যাচাই বাছাই করছি। বাসার একটি ভিডিওতে দেখা গেছে, সে একাই দরজা খুলে বেরিয়ে গেছে। এখন ছাদে সে একাই উঠেছে, নাকি তার সঙ্গে আরো কেউ ছিল, সে বিষয়ে যাচাই বাছাই চলছে।

গৃহকর্তা রাকিবুলের বরাতে পুলিশ বলছে, ওই বাসায় আরো একজন গৃহকর্মী আছেন। তিনি পিংকির পূর্ব পরিচিত। মোবাইলে কারো সাথে ‘কথা বলা নিয়ে ঝামেলা থেকে’ এই ঘটনা ঘটতে পারে বলে গৃহকর্তা ধারণা করছেন।

পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, ক্রাইম সিন টিম এসেছে, তারা সবকিছু পর্যবেক্ষণ করবেন। কোনকিছু জব্দের প্রয়োজন হলে আমরা সেটি করব। ক্রাইম সিট টিমের পর্যবেক্ষণ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, প্রয়োজনে গৃহকর্তাসহ অন্য আরেকজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

সানা/ডিসি/৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই