গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেসবুক পোস্টে জায়মা রহমান

আমি আনন্দিত, সমগ্র দেশ বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১৮ এএম ২০২৬
আমি আনন্দিত, সমগ্র দেশ বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে
ছবি

ছবি সংগৃহীত

অল্প কিছুদিন হলো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন হয়েছে শপথ, অফিসও শুরু করেছেন তিনি। এবার তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার কন্যা জায়মা রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড পেজে করা ওই পোস্টে জায়মা লিখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

তিনি আরও উল্লেখ করেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

ওআ/আপ্র/২০/২/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ইতিহাসের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব

রয়টার্সের প্রতিবেদন

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকা...

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাল্যবিবাহ-বহুবিবাহ ঠেকাতে ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স...

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
০৯ সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই