গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজায় ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা, বিসর্জনে ড্রোন-হেলিকপ্টার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২০ এএম ২০২৬
দুর্গাপূজায় ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তা, বিসর্জনে ড্রোন-হেলিকপ্টার
ছবি

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে। অপরাধপ্রবণ এলাকা, জনবহুল স্থান ও বড় পূজামণ্ডপের আশপাশে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী শেষে ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

এসআরবির বিশেষ নিরাপত্তা পরিকল্পনা

দুর্গাপূজাকে কেন্দ্র করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বহুমুখী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপকেন্দ্রিক নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটরবাইক টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি ও অপপ্রচার ঠেকাতে সাইবার উইংয়ের নজরদারিও জোরদার করা হয়েছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ২৪ ঘণ্টা নজরদারির জন্য নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক সেবা দিতে হটলাইন চালু রয়েছে। প্রতিমা বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ দিনে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থাও রাখা হয়েছে।

শারদীয় দুর্গোৎসবের প্রতিটি মণ্ডপের নিরাপত্তা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে এসআরবির পর্যাপ্তসংখ্যক সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। দেশের প্রতিটি অঞ্চলে পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হয়েছে।

ঢাকায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি

রাজধানী ঢাকায় দুর্গাপূজার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ইন্তেখাব চৌধুরী। ঢাকার কেন্দ্রীয় পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল মণ্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এসআরবির সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট এবং বিশেষ টহল দল কাজ করছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরো জানান, অপরাধপ্রবণ এলাকা, জনবহুল স্থান এবং বড় পূজামণ্ডপে যাতায়াতের সড়কগুলোর কৌশলগত পয়েন্ট চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

জরুরি প্রয়োজনে পুলিশ ও এসআরবির সহযোগিতা নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তথ্য প্রদানকারীদের পরিচয়ের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।

তিন স্তরের নিরাপত্তায় পুলিশ

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রাক্‌-পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়—এই তিন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

পূজাকে কেন্দ্র করে কোনো মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইজিপি আরো বলেন, দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, অপরাধস্থল তদন্তের যান এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরসহ অন্যান্য পুলিশ ইউনিটে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণকক্ষ চালু থাকবে।

দুই লাখের বেশি আনসার সদস্য মোতায়েন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (অপারেশন) মো. আইয়ুব আলী বাসসকে জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সারা দেশে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজার ৮৩৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

মো. আইয়ুব আলী আরো বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

রেকর্ডসংখ্যক মণ্ডপে পূজা, প্রযুক্তিনির্ভর নজরদারি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে। এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার ও তদারকি জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় ব্যবহার করা হবে। এ লক্ষ্যে জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ দল সক্রিয় থাকবে।

এসি/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেলের পিলারে হবে জিয়াউর রহমান-খালেদা জিয়ার গ্রাফিতি
১২ অক্টোবর ২০২৬

মেট্রোরেলের পিলারে হবে জিয়াউর রহমান-খালেদা জিয়ার গ্রাফিতি

রাজধানীর মেট্রোরেলের পিলারগুলোতে আবারো আঁকা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি। মিরপুর-১২ থেকে আগা...

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
১২ অক্টোবর ২০২৬

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন...

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে দেশের সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে তার দায়ি...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার
১২ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্...

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
১২ অক্টোবর ২০২৬

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১২ অক্টোবর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে