বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও পদায়ন করার পর বিকেলেই তা স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৃথক আদেশে তাদের বদলি ও পরে স্থগিত করা হয়।
আজ সকালে প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত আদেশে এয়ার কমডোর মো. মঞ্জুর-ই-আলমকে প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক থেকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক করা হয়েছে, মো. রাশেদুল করিমকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের মূল দায়িত্বের পাশাপাশি কার্গো বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, পরিচালক এম. মাসুদুর রহমানকে পরিচালক করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং বিভাগ থেকে একই পদে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগে বদলি করা হয়। অন্যদিকে, এ আর এম কায়সার জামানকে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) প্রকৌশল অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মূল দায়িত্বের পাশাপালি পরিচালক (প্রকৌশল এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত হিসাবে ভারপ্রাপ্ত দায়িত্ব) দেওয়া হয়।
ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছিল। পরে আজ প্রতিষ্ঠানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের সহকারী ব্যবস্থাপক প্রশাসন (পার্সোনেল) কাজী রাজীব হোসেন স্বাক্ষরিত আদেশে আগের আদেশ স্থগিত করা হয়।
কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬