গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৭ এএম ২০২৬
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি
ছবি

ছবি সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবস্থান জানতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছে ই-মেইল চিঠি পাঠানো হয়।

দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন— গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর তার অবস্থান নিশ্চিত হতে এনসিবি এ উদ্যোগ নিয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, আজকেই (বুধবার) একটি ই-মেইল পাঠানো হয়েছে ইন্টারপোলের কাছে। তাতে আমরা সাবেক আইজিপি বেনজীরের অবস্থানের তথ্য জানতে চেয়েছি। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতাও জানা দরকার।

কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বেনজীর আহমেদ। দেশটির পাসপোর্ট তার রয়েছে এবং সেখানে তার যৌথ বিনিয়োগ রয়েছে বলেও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। সেন্ট লুসিয়ার গ্রোস আইসোলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলেও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর।

আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি হয়। শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেন।

তার জামিনের জন্য ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করেন বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। দুবাইয়ের আদালত থেকে বেনজীরের জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তৎপরতা শুরু হয়।

তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, জামিন পাওয়ার পরই দুবাই থেকে অপেক্ষাকৃত নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বেনজীর। স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করলেও সুযোগ-সুবিধা ও নিরাপত্তার দিক বিবেচনায় শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকে বেছে নেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশের পর বিষয়টি নিশ্চিত হতে ইন্টারপোলের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ পুলিশ। এখন ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যাত্রীবিহীন উড়োজাহাজে মিললো ২০ কোটি টাকার সোনা
০৩ সেপ্টেম্বর ২০২৬

যাত্রীবিহীন উড়োজাহাজে মিললো ২০ কোটি টাকার সোনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৮০টি...

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে
০৩ সেপ্টেম্বর ২০২৬

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে

মানবতাবিরোধী অপরাধ

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ-জ্বালানিতে উন্নতির আশা
০৩ সেপ্টেম্বর ২০২৬

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ-জ্বালানিতে উন্নতির আশা

আগামী ১৫ সেপ্টেম্বরের পর দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ ক...

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: প্রধানমন্ত্রী
০৩ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে নিজেদের বাংলাদেশি ভাবতে হবে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ২ | শেষ আপডেট: 2 দিন আগে