গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা, আতঙ্কিত কর্মকর্তারা!

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা, আতঙ্কিত কর্মকর্তারা!
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে ৩টি সাপ দেখা দেখা যায়। এ ফ্লোরেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়।

মন্ত্রণালয়ের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরো একটি সাপ দেখা যায়।

এতে কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কর্মচারীরা তিনটি সাপ মেরে ফেলেন। তবে সাপগুলো কোন জাতের তা জানা যায়নি।

এদিকে, সচিবালয়ের ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা ভেতরের কোনো স্টোরেজে আরো সাপ আছে। এতে আতঙ্কিত বোধ করছেন তারা।

ভবনের ১৯ তলায় অফিস করেন এমন একজন প্রোগ্রাম অফিসার বলেন, করিডরের সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা ও কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু ভবনে সাপ কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, তিনি বলেন, নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে এরা বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।

এসি/আপ্র/২৭/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন
২৭ আগস্ট ২০২৬

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন

ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনা কোম্পানি কাজ করছে। প্রকল...

৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন
২৭ আগস্ট ২০২৬

৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন

রাজধানীর গুলশান ও ঢাকা-১৭ নির্বাচনি এলাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য আধুনিক আ...

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেলে
২৭ আগস্ট ২০২৬

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে আজ বিকেলে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এবার...

ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, মৃত্যুর গুজবে ক্ষুব্ধ নিসচা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চন ভালো আছেন, মৃত্যুর গুজবে ক্ষুব্ধ নিসচা

লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তিনি জীবি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে