গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

ইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১৬ এএম ২০২৬
ইলেকট্রনিক চুলা ব্যবহারের সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

বর্তমানে দেশজুড়ে এলপি গ্যাস বন্ধের ঘোষণা যেন দেশবাসীকে গুরুতর চিন্তায় ফেলে দিয়েছে। তাই এখন রান্নার একমাত্র বিকল্প ভরসা হলো ইলেকট্রনিক চুলা। যেহেতু আমরা কম বেশি সবাই গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, তাই ইলেকট্রনিক চুলা ব্যবহারের আগে কিছু সতর্কতা জেনে রাখা দরকার।

১. স্টোভের চারপাশ পরিষ্কার রাখুন
চুলার পাশে কাপড়, কাগজ, প্লাস্টিক বা দাহ্য কিছু রাখবেন না। এতে আগুন লাগার ঝুঁকি কম থাকবে।

২. রান্না রেখে কোথাও না যাওয়াই ভালো
চুলা চালু থাকলে রান্নাঘর ছেড়ে যাবেন না। এতে অসাবধানতাবসত দুর্ঘটনা ঘটতে পারে, যেমন - পানি, ডাল বা দুধ উতলে পড়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আশা বা আগুন লাগা।

৩. উপযুক্ত হাঁড়ি–পাতিল ব্যবহার করুন
সমতল ও ইনডাকশন স্টোভ প্রুফ হাঁড়ি–পাতিল ব্যবহার করুন। বাঁকা বা নষ্ট পাত্রে তাপ সমানভাবে ছড়ায় না এবং এতে চুলা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

৪. রান্না শেষে চুলা বন্ধ হয়েছে কিনা নিশ্চিত করুন
রান্না শেষ হলে অবশ্যই ভালো করে দেখে নিন চুলা বন্ধ আছে কিনা। ভুলে চালু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।

৫. নিয়মিত পরিষ্কার করুন
চুলায় খাবার বা তেল পরে আগুন ধরতে পারে। তাই নিয়মিত পরিষ্কার করুন। তবে পরিষ্কার করার আগে চুলা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা খেয়াল করবেন।

৬. ভেজা পাত্র ব্যবহার করবেন না
ভেজা হাঁড়ি বা প্যান ইলেকট্রিক স্টোভে দিলে হঠাৎ বাষ্প তৈরি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যবহারের আগে পাত্র ভালো করে শুকিয়ে নিন।

৭. তার ও প্লাগ পরীক্ষা করুন
চুলার তার বা প্লাগে ছেঁড়া, পোড়া বা ঢিলা কিছু দেখলে সঙ্গে সঙ্গে বদলান। এতে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানো যায়।

৮. অতিরিক্ত উচ্চ তাপ রান্না এড়িয়ে চলুন
প্রয়োজন ছাড়া খুব বেশি তাপে রান্না করবেন না। মাঝারি আঁচে রান্না করলে পোড়া বা আগুন লাগার ঝুঁকি কমে।

৯. টাইমার ব্যবহার করুন
ইলেকট্রনিক চুলায় টাইমার অপশন চালু রাখুন। কারণ, টাইমার ব্যবহার করলে রান্না সময়মতো নজরে থাকে এবং খাবার পুড়ে যাওয়া বা অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি কমে।

১০. শিশুদের নিরাপত্তা বিষয়ে জানান
বেশি ছোট শিশুদের চুলা থেকে দূরে রাখুন এবং বয়স অনুযায়ী তাদের নিরাপদভাবে চুলা ব্যবহার করতে শেখান। প্রয়োজনে চাইল্ড লক ব্যবহার করুন।

তথ্যসূত্র: ভ্যাটি মালয়েশিয়া

এসি/আপ্র/১৪/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কখন চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবেন
২৬ অক্টোবর ২০২৬

কখন চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবেন

কর্মজীবন মানুষের জীবনের অন্যতম দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়। পেশাগত জীবনে কোন পথে এগোবেন, কীভাবে দক্ষ...

শীতে সরিষা শাক খাওয়ার ১০ স্বাস্থ্য উপকারিতা
২৬ অক্টোবর ২০২৬

শীতে সরিষা শাক খাওয়ার ১০ স্বাস্থ্য উপকারিতা

শীতের শুরুতেই বাজারে দেখা মেলে নানা ধরনের শাক-সবজি। মূলা শাক, সরিষা শাক ও পালং শাকের মতো শীতকালীন সব...

আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন
২৫ অক্টোবর ২০২৬

আজ শাশুড়ি দিবস, ভালোবাসা ও সম্মান জানানোর দিন

অক্টোবর মাসের চতুর্থ রোববার পালিত হয় জাতীয় শাশুড়ি দিবস। জীবনের সেই বিশেষ নারীকে সম্মান জানাতেই দিনটি...

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে
২৫ অক্টোবর ২০২৬

মন খারাপ হলেই কেন খেতে ইচ্ছা করে

সম্পর্কের টানাপোড়েন, কর্মক্ষেত্রের চাপ কিংবা আর্থিক দুশ্চিন্তা—বিভিন্ন কারণে মানুষের মন খারাপ হতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে