গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

ব্রেইন টিউমারের যে লক্ষণগুলোতে অবহেলা করা ঠিক না

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০০:৩৭ এএম ২০২৬
ব্রেইন টিউমারের যে লক্ষণগুলোতে অবহেলা করা ঠিক না
ছবি

ছবি সংগৃহীত

একটানা কাজ করার কারণে মাথাব্যথা, ক্লান্তি, মানসিক অলসতা বা হালকা মাথাব্যথার মতো সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে। বর্তমান সময়ে স্ট্রেস এবং ক্লান্তি  দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে যেন। তাইতো অনেক সময় ছোটখাটো অসুবিধা এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্যে পার্থক্য করা বরং কঠিন হয়ে পড়ে। তবে কিছু উপসর্গ ক্রমাগত দেখা দিতে থাকলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। ব্রেন টিউমার হলো ভুল নির্ণয় করা ক্যান্সারের মধ্যে একটি। কারণ এর সূক্ষ্ম লক্ষণগুলোকে বেশিরভাগ সময় মাইগ্রেন বা সাধারণ মাথাব্যথা ভেবে ভুল হতে পারে।

১. অন্যরকম মাথাব্যথা

সবচেয়ে সাধারণ উপসর্গের মধ্যে একটি হলো মাথাব্যথা যা সাধারণ স্ট্রেস-সম্পর্কিত মাথাব্যথা বা মাইগ্রেনের মতো অনুভূত হয় না। এটি ধীরে ধীরে খারাপ হতে পারে, ঘন ঘন ঘটতে পারে, বা তীব্র বোধ হতে পারে। কারো কারো ক্ষেত্রে সকালে ব্যথা বেশি হতে পারে। অনেকেই এগুলোকে ঘুমের অভাব, পানিশূন্যতা বা কাজের চাপ বলে উড়িয়ে দেন।

২. কারণ ছাড়া বমি বমি ভাব

বমি বমি ভাব বা বমি যা ঘন ঘন হয় এবং বিশেষ করে সকালের সময় ঘটে, তা মাঝে মাঝে মস্তিষ্কে উচ্চ চাপের কারণে হতে পারে। লক্ষণগুলো সাধারণত অ্যাসিড বা হজমের সমস্যার জন্য দায়ী করা হয়। তাই এক্ষেত্রে অনেক সময় এই লক্ষণ অলক্ষিত থেকে যেতে পারে।

৩. দৃষ্টি পরিবর্তন

'JAMA নেটওয়ার্ক'-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, মস্তিষ্কের টিউমার কখনো কখনো দৃষ্টিশক্তির স্থানগুলোকে প্রভাবিত করতে পারে। এর হলে ঝাপসা দৃষ্টি, দ্বিগুণ দৃষ্টি, অস্থায়ী দৃষ্টিশক্তি হ্রাস, আলোর ঝলকানি বা পাশ থেকে দেখতে অসুবিধা সৃষ্টি হতে পারে। এই ধরনের উপসর্গগুলো বেশিরভাগ সময় চোখের চাপ বা অতিরিক্ত স্ক্রিন টাইম বলে ভুল হয়।

৪. স্মৃতি বা কথা বলার অসুবিধা

কিছু ব্যক্তি ঘন ঘন ভুলে যাওয়া, মনোযোগ দিতে সমস্যা, বিভ্রান্তি বা কথোপকথনের সময় সঠিক শব্দ খুঁজে পেতে অসুবিধা অনুভব করতে পারে। এই উপসর্গগুলো সহজেই মানসিক অবসাদ, স্ট্রেস বা বার্নআউট মনে করে উপেক্ষা করা হয়। কিন্তু সব সময় তা না-ও হতে পারে। তাই এ ধরনের লক্ষণ ঘন ঘন দেখা দিলে সতর্ক হোন।

৫. দুর্বলতা এবং প্যারাপারেসিস

কখনও কখনও রোগীরা একপাশে এক বা উভয় অঙ্গের দুর্বলতা বা প্যারাপারেসিস অনুভব করতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলেও সতর্ক হতে হবে। যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

৬. মাথা ঘোরা

হঠাৎ মাথা ঘোরা, হাঁটতে অসুবিধা বা সিঁড়ি ব্যবহার করার সময় অস্থির বোধ করা সমস্যার সংকেত দিতে পারে। এই লক্ষণগুলোকে বেশিরভাগ সময় দুর্বলতা বা নিম্ন রক্তচাপ বলে মনে করা হয়। তবে এ ধরনের লক্ষণ বারবার দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এসি/আপ্র/০২/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ
১৯ অক্টোবর ২০২৬

সম্প্রীতির বাংলাদেশে এখন বিরাজ করছে শারদীয় দুর্গোৎসবের আমেজ

দেশজুড়ে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজ...

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান
১৯ অক্টোবর ২০২৬

পোশাক বৈচিত্র্যের মধ্য দিয়েই ভিন্নতাকে জানানো হয় সম্মান

‘লাউড শার্ট ডে’র মূল উদ্দেশ্য হলো শ্রবণশক্তির সমস্যায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজ...

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা
১৯ অক্টোবর ২০২৬

ভ্রমণে গিয়ে হোটেল-রিসোর্টে অগ্নিকাণ্ড থেকে রক্ষায় সতর্কতা

ভ্রমণে গিয়ে অনেক সময় নানা রকম বিপদের মুখে পড়তে হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে অগ্নিকাণ্ড। তাই অগ্নি...

শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ সুস্বাদু খাবার
১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার অন্যতম আকর্ষণ সুস্বাদু খাবার

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার অন্যতম আকর্ষণ হলো সুস্বাদু সব খাবার। আর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে