গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ঠোঙা-কাগজে রাস্তার খাবারে অজান্তেই থাকে মারাত্মক বিপদ

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৯ এএম ২০২৬
ঠোঙা-কাগজে রাস্তার খাবারে অজান্তেই থাকে মারাত্মক বিপদ
ছবি

ছবি সংগৃহীত

বাসে বসে জানালা দিয়ে কেনা আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা; বিকেলে পথের ধারের ঝালমুড়ি, ছোলা বা ভাজাপোড়া কিংবা অফিসের নিচে আড্ডার ফাঁকে গরম শিঙাড়া, পুরি ও পিঠা- আমাদের দৈনন্দিন জীবনের বেশ চেনা চিত্র। তবে স্বাদের এই খাবারের সঙ্গেই অজান্তে শরীরে ঢোকার সুযোগ করে নিচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। রাস্তার ধারের এসব খাবার সাধারণত দেওয়া হয় কাগজের ঠোঙা, পুরোনো পত্রিকার পাতা কিংবা সাধারণ ছাপানো কাগজে। সহজ ও সাশ্রয়ী মনে হলেও এই অভ্যাস ডেকে আনছে মারাত্মক বিপদ।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা ছাপানো কাগজে খাবার পরিবেশন করলে কাগজের ক্ষতিকর কালি ও জমে থাকা জীবাণু সরাসরি খাবারের সঙ্গে মিশে যায়। বিশেষ করে গরম, তেলযুক্ত কিংবা ভেজা খাবারের ক্ষেত্রে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

রাস্তার পাশে খাবারের দোকান বা ফেরিওয়ালাদের অনেক সময় পত্রিকার পাতা, সাধারণ কাগজ কিংবা কাগজের ঠোঙায় খাবার দিতে দেখা যায়। আচার, আমড়া, শসা, ঝালমুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, ফুচকা, শিঙাড়া, পুরি, জিলাপি, পরোটা কিংবা লুচির মতো খাবার এসব কাগজে পরিবেশন করা হয়। অনেক সময় খাবারের বাড়তি তেল শুষে নেওয়া কিংবা চামচের বিকল্প হিসেবেও কাগজ ব্যবহার করা হয়। এতে কাগজের কালি খাবারের সংস্পর্শে আসার সুযোগ তৈরি হয়। বিশেষ করে কাগজে পানি বা তেল লাগলে কালির কিছু উপাদান খাবারের সঙ্গে মিশে যেতে পারে।

কাগজের ছাপার কালিতে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকতে পারে। এসব উপাদান খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করলে দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর মধ্যে কিডনি ও লিভারের প্রদাহ, হৃদ্রোগ, হরমোনের ভারসাম্যহীনতা, স্নায়ুতন্ত্রের সমস্যা এবং প্রজননসংক্রান্ত জটিলতার মতো বিষয় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে খাদ্যনালী, পাকস্থলী, বৃহদান্তর ও লিভারের মতো অঙ্গের ক্যানসারের ঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।

শিঙাড়া, সমুচা, পুরি, পরোটা বা ভাজাপোড়ার মতো গরম ও তেলযুক্ত খাবার কাগজে রাখলে কাগজের কালি খাবারের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ বাড়ে। একইভাবে শসা, আমড়া বা আচারের মতো ভেজা খাবারও কাগজের কালি ও অন্যান্য উপাদানের সংস্পর্শে আসে। তেল ও পানি কাগজের কিছু রাসায়নিক উপাদান খাবারের দিকে স্থানান্তরে সহায়তা করতে পারে। ফলে কাগজে রাখা খাবার খাওয়ার সময় অজান্তেই এসব উপাদান শরীরে ঢুকে যেতে পারে।

শুধু কালিই নয়, অপরিষ্কার বা পুরোনো কাগজেও বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু থাকতে পারে। এমন কাগজ খাবারের সংস্পর্শে এলে জীবাণু খাবারে চলে আসার আশঙ্কা থাকে। পরে সেই খাবার খেলে পাকস্থলী ও অন্ত্রে প্রদাহ, হজমের সমস্যা এবং অন্যান্য পেটের অসুস্থতা দেখা দিতে পারে। তাই খাবার পরিবেশনের ক্ষেত্রে কাগজের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

যারা প্রায় প্রতিদিনই কাজের প্রয়োজনে বা অভ্যাসের বশে বাইরের খাবারে ভরসা করেন এবং পত্রিকার পাতায় মোড়ানো খাবার খান, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অল্প পরিমাণে হলেও নিয়মিত শরীরে জমা হওয়া এই ক্ষতিকর উপাদানগুলো দীর্ঘমেয়াদে বড় ধরনের ব্যাধির রূপ নেয়।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল
০৫ অক্টোবর ২০২৬

মানুষের বিবেকহীন স্বার্থ, অসচেতনতা ও নিষ্ঠুরতায় বিপন্ন হচ্ছে প্রাণিকুল

পৃথিবী শুধু মানুষের বসবাসের জায়গা নয়। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে অসংখ্য প্রাণী- যাদের প্রত্য...

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন
০৫ অক্টোবর ২০২৬

অনামিকায় আংটি পরার রীতিতে লুকানো সাংস্কৃতিক বিবর্তন

আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করলেই ভেসে ওঠে আবেগঘন ভালোবাসার মুহূর্ত। কোনোটিতে দেখা যায়,...

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা
০৫ অক্টোবর ২০২৬

মা-বাবার প্রয়োজন সন্তানের সঙ্গ, ভালোবাসা ও নিরাপত্তা

কোনো কাজে কিংবা একটু আড়াল হলেই মা-বাবা সন্তানদের নিয়ে ব্যাকুল হয়ে ওঠেন। বৃদ্ধ মা হয়তো দরজার দিকে তাক...

সাহস জোগানোসহ নিঃস্বার্থভাবে সম্পর্ক রাখে প্রিয় বন্ধু
০৫ অক্টোবর ২০২৬

সাহস জোগানোসহ নিঃস্বার্থভাবে সম্পর্ক রাখে প্রিয় বন্ধু

বন্ধুত্ব জীবনের অন্যতম সুন্দর সম্পর্ক। আনন্দের সময় যেমন একজন ভালো বন্ধু পাশে থাকেন, তেমনি কঠিন সময়েও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে