গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
ছবি

ছবি সংগৃহীত

হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী।

হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনগুলো খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার এ আদেশ দেয়।

আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

আদেশের পর তিনি বলেন, “আপিল বিভাগের এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।”

তবে সিদ্ধিরগঞ্জ থানার আরো দুটি মামলায় হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান।

ওই দুই মামলার এফআইআরে আইভীর নাম না থাকলেও তাকে পরে গ্রেফতার দেখানো হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।

এরপর ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

প্রথমে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর ওই পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পান তিনি।

কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ১২ নভেম্বর চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

অন্যদিকে, হাই কোর্ট যেদিন আইভীকে প্রথম পাঁচ মামলায় জামিন দিয়েছিল, ঠিক সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। গত বছরের ১৮ নভেম্বর আদালত তা মঞ্জুর করে।

ওই পাঁচ মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাই কোর্ট আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। কিন্তু এবারও রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়।

দ্বিতীয় দফায় পাঁচ মামলায় জামিন আদেশ হওয়ার পর আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা আরো দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ, যা গত ২ মার্চ ও ১২ এপ্রিল মঞ্জুর করে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত।

একের পর এক মামলায় গ্রেফতার দেখানোর এই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাই কোর্টে রিট আবেদন করেন আইভীর আইনজীবীরা। সেই রিটের শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাই কোর্ট আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেফতার না করার নির্দেশ দেয়।

একইসঙ্গে একের পর এক মামলায় আইভীকে গ্রেফতার দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃ...

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে...

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল
০২ সেপ্টেম্বর ২০২৬

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি...

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে
০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে

ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে