গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামালপুরে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৫৮ এএম ২০২৬
জামালপুরে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: জামালপুর সদর উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চর এলাকার কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুলবুল, কালাম ও রুকুকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, প্রায় দুই বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে বুলবুল আহমেদ ও কালাম মাক্কু আদালতে উপস্থিত ছিলেন, তবে মো. রুকু বর্তমানে পলাতক রয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও মামলার বাদীপক্ষ। তারা আশা প্রকাশ করেছেন, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে জাতীয় সংসদে বিল পাস
১১ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে জাতীয় সংসদে বিল পাস

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে
১০ সেপ্টেম্বর ২০২৬

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

হাইকোর্টের রায়

সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন
০৯ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ হত্যার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন ডন

রিমান্ড শেষে কারাগারে

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট

ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নিতে জারি করা রুল খারিজ করে দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে