গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টার বেশি আটক রাখা ‌‌গুম‌ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৭ এএম ২০২৬
২৪ ঘণ্টার বেশি আটক রাখা ‌‌গুম‌ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর
ছবি

ছবি সংগৃহীত

কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে, গোপন কোনো স্থানে আটকে রাখলে অথবা আইনের সুরক্ষা ও সুবিধা থেকে বঞ্চিত করলে সেটিকে গুম হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন জাতীয় সংসদে পাস হয়েছে। ওই আইনে গুমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তিকে গ্রেফতার বা আটক করার পর তার অবস্থান বা নিয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখলে, তাকে অজ্ঞাতস্থানে আটক রাখলে অথবা আইনের সুবিধা থেকে বঞ্চিত করলে তা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এখন থেকে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখে, কোথাও তাকে গোপনস্থানে রাখা হয় কিংবা তাকে যদি আইনের সুবিধা লাভে বঞ্চিত করা হয়, তাহলে কিন্তু সে অপরাধটাকে গুম বলে গণ্য করা হবে, বলেন মো. আমিনুল ইসলাম।

তবে আইনে গুমের এমন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার জন্য একটি আলাদা শর্ত রাখা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, গুম ব্যাপক মাত্রায় সংঘটিত হলে অথবা একই ধরনের কোনো প্যাটার্ন বা পদ্ধতিতে তা সংঘটিত হলে সেটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে।

নতুন আইনকে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য বিচারের একটি নতুন পথ খুলেছে। একই সঙ্গে এই আইন বিচারের পরিধি বাড়িয়েছে।

তিনি বলেন, নতুন আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের কোনো সংঘাতের সুযোগ নেই। একইভাবে গুমের সংজ্ঞা যেভাবে নির্ধারণ করা হয়েছে, তাতে দেশের অন্যান্য আইনের সঙ্গেও কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না বলে তিনি মনে করেন।

অত্যন্ত পরিষ্কারভাবে আইনটি করা হয়েছে, বলেন চিফ প্রসিকিউটর। তারমতে, আইনটির প্রয়োগের মাধ্যমে গুমের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।

এসি/আপ্র/০৭/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
০৭ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে আর সুযোগ থাকে...

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালাগাল, সেই সিফাতের জামিন নামঞ্জুর
০৭ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালাগাল, সেই সিফাতের জামিন নামঞ্জুর

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে গালিগালাজের ঘটনায় গ্রেফতার...

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল
০৬ সেপ্টেম্বর ২০২৬

মাজারের খাদেম হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃ...

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন
০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই