গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মেনু

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪৫ এএম ২০২৬
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
ছবি

ছবি সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় ঘোষণা করবেন।

এর আগে ২৫ আগস্ট এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মেডিকেল রিপোর্টসহ উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বিচারিক আদালতের রায় বহাল থাকবে হাইকোর্টেও। তবে, হিটু শেখের খালাস চেয়েছেন তার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আছিয়ার মৃত্যুর পর আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখসহ ৪ জনের বিরুদ্ধে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়। এ মামলায় আছিয়ার বড়বোন হামিদাসহ ২৯ জন সাক্ষ্য দেন।

এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হিটু শেখ। মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেয় আদালত। একই রায়ে মামলার অপর তিন আসামি, আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেয় ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের রায়ের ৪ দিন পর মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দানের সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার চান দাতা
৩০ আগস্ট ২০২৬

দানের সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার চান দাতা

সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগদখলের অধিকার রাখতে পারবেন—এমন...

এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
২৯ আগস্ট ২০২৬

এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটি বিষয় আমি শিখেছি; আপনি কৃত...

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার রাখার সুযোগ
২৮ আগস্ট ২০২৬

সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার রাখার সুযোগ

সন্তান, নাতি-নাতনি, বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করেও দাতা...

মেধা বিকাশে প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ বন্ধের দাবিতে  আইনি নোটিশ
২৭ আগস্ট ২০২৬

মেধা বিকাশে প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা-নাটক নির্মাণ বন্ধের দাবিতে আইনি নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই