গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:১৪ এএম ২০২৬
সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরার খবর পাওয়া গেছে।

কয়েকটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আরব সূত্রগুলোর দাবি, জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর ফলে ওই স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লেগেছে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি সৌদি মন্ত্রণালয়। তবে, মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ নিহত হয়নি। এর আগে আঞ্চলিক বিভিন্ন সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

কিন্তু জিজানে আগুন লাগার ঘটনা এবং জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাপানে ক্রেতারা ভুতুড়ে বাড়ি কেন কিনছেন!
০৯ আগস্ট ২০২৬

জাপানে ক্রেতারা ভুতুড়ে বাড়ি কেন কিনছেন!

জাপানে আবাসন ব্যয় ও বাড়িভাড়া দ্রুত বেড়ে যাওয়ায় ভুতুড়ে বা দুর্ঘটনাগ্রস্ত বাড়ি, যেগুলো স্থানীয়ভাবে ‘জি...

বাইডেনের ক্যানসার ছড়িয়েছে শরীরের অন্যান্য অঙ্গে
০৯ আগস্ট ২০২৬

বাইডেনের ক্যানসার ছড়িয়েছে শরীরের অন্যান্য অঙ্গে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছ...

চিকেন ফ্রাইয়ে কনডমসদৃশ বস্তু, আদালতে ক্রেতার মামলা
০৮ আগস্ট ২০২৬

চিকেন ফ্রাইয়ে কনডমসদৃশ বস্তু, আদালতে ক্রেতার মামলা

যুক্তরাষ্ট্রের একটি ফাস্টফুড চেইনের দোকান থেকে অর্ডার করা চিকেন ফ্রাইয়ের ভেতর কনডমসদৃশ একটি বস্তু পা...

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলো আদালত
০৮ আগস্ট ২০২৬

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিলো আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্বাংশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে