গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৩ এএম ২০২৬
ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প আটকে দিল আদালত
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্বাংশে ৪০ কোটি ডলার ব্যয়ে ‘হোয়াইট হাউস বলরুম’ নির্মাণের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার এ বিষয়ে রায় দেন ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। আদালত বলেছেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন; ভবনটির মালিক তারা নন। হোয়াইট হাউসে বড় আকারের বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়। এটি নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের বিষয় নয়।

আদালতের রায়ে আরো বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি।

ট্রাম্প প্রশাসনের প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা কলাম্বিয়া জেলা সার্কিটের আপিল আদালতে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুক্রবার রায় দেওয়া হয়। তিন বিচারপতির বেঞ্চের দুজন রায়ের পক্ষে মত দেন।

তবে আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ জন্য ১৪ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ আদালতে আবেদন করা না হলে আপিল আদালতের রায়ই কার্যকর থাকবে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস। তিনি বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার অধিকার দেশটির নাগরিকদের রয়েছে। আদালতের রায় সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে রায়কে ‘অন্যায্য’, ‘ভয়াবহ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, প্রস্তাবিত বলরুমটি শুধু অনুষ্ঠান আয়োজনের স্থাপনা নয়; এর সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও যুক্ত থাকবে। সেখানে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসাসুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরো বলেন, আপিল আদালতের রায় হোয়াইট হাউসের কর্মী ও দর্শনার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট আপিল আদালতের রায় বাতিল করবেন।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ তেল কিনে বিপাকে ভারত-চীন, ১০০ শতাংশ শুল্কের বিল পাস
০৮ আগস্ট ২০২৬

রুশ তেল কিনে বিপাকে ভারত-চীন, ১০০ শতাংশ শুল্কের বিল পাস

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাস করেছে যুক্ত...

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
০৮ আগস্ট ২০২৬

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

মানসিক প্রশান্তি, ব্যক্তিগত সমস্যা কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সাধু বা সিদ্ধপুরুষদের শর...

চোরাবালিতে যুক্তরাষ্ট্র, ইরানের মুসলিম ঐক্যের ডাক
০৮ আগস্ট ২০২৬

চোরাবালিতে যুক্তরাষ্ট্র, ইরানের মুসলিম ঐক্যের ডাক

প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হওয়ার পাশাপাশি ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইরানের পররা...

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
০৮ আগস্ট ২০২৬

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে