গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামলা থামালে আমরাও শান্ত থাকব: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪১ এএম ২০২৬
হামলা থামালে আমরাও শান্ত থাকব: ইরান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা থেকেও বিরত থাকবে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার ও রোববার রাতে ইরানের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। একই সময়ে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটিতেও হামলা চালায়নি ইরান। এর আগে টানা ১৩ দিন দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছিল।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা বলেন, শুরু থেকেই ইরান ‘হামলার বদলে হামলা’ নীতি অনুসরণ করছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে। এ বিষয়ে ওয়াশিংটনকে ইতোমধ্যে বার্তাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তবে সংঘাতের বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বড় ইস্যু হয়ে উঠেছে।

যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে তেহরান। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। কারণ, যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

ইরানের দাবি, হরমুজ প্রণালি তাদের ভূখণ্ডের মধ্য দিয়ে যাওয়ায় এখন থেকে এই পথে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজকে টোল দিতে হবে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এ দাবির তীব্র বিরোধিতা করছে।

এই বিরোধের মধ্যেই দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার অভিযোগ ওঠে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিরুদ্ধে। ওই ঘটনার পরই দুই দেশের মধ্যে টানা ১৩ দিনের হামলা-পাল্টা হামলার সূচনা হয়।

এদিকে সাম্প্রতিক দুই দিনের হামলা বিরতির বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্য মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতিকে আরো কিছুটা সময় দিতে চান। সে কারণেই হামলায় বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে