গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোদির প্রতিশ্রুতিকে ভণ্ডামি আখ্যা

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
ছবি

ছবি সংগৃহীত

ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আগামীকাল (শুক্রবার) এই বিক্ষোভ কর্মসূচি পালনে শিক্ষার্থী ও দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


এক্সে দেওয়া পোস্টে বিক্ষোভের আয়োজকদের উদ্দেশে সিজেপি বলেছে, ‘‘পুরো সমাবেশের সামনে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনান।

অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলোর জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে হবে।’’

এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির আলোচিত এই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, তীব্র জ্বর ও শরীর ব্যথার কারণে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে তাকে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকতে হচ্ছে।

সিজেপির এই নেতা বলছেন, ‘‘গত কয়েক দিন ধরেই জ্বর ও প্রচণ্ড শারীরিক যন্ত্রণা সহ্য করে ব্যথার ওষুধ খেয়ে কাজ চালিয়ে যাচ্ছিলাম।

আজ যন্তর মন্তরে আমাকে না পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীর সুস্থ করতে কয়েক ঘণ্টা বিশ্রামের জরুরি প্রয়োজন। সন্ধ্যার মধ্যেই আবারও আন্দোলনের মাঠে ফিরে আসব।’’


দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার চারবার সিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দরজা সরকারের পক্ষ থেকে সব সময় খোলা রয়েছে।


তিনি বলেন, আমরা চার চারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আন্দোলনকারীরা চাইলে আলোচনার জন্য জে পি নাড্ডার বাসভবন কিংবা কার্যালয়ে আসতে পারেন।

এর আগে, একই দিন সকালে প্রথমবারের মতো প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ও দ্রুততম শাস্তির আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা কাউকেই রেহাই দেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, প্রশ্ন ফাঁসে জড়িত অপরাধীদের দ্রুত সাজা নিশ্চিত করতে আমরা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করার দাবি নতুন করে স্মরণ করিয়ে দেয় সিজেপি।

প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়েননি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।


ভারতের এই প্রধানমন্ত্রীর ঘোষণার কড়া সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদিই আসলে দেশের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বড় ক্ষতি করেছেন।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং গত ২০ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবি তুলে ধরেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘‘আমাদের তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের প্রধান কারিগর আপনি নিজেই। আপনার আমলেই গোটা শিক্ষাব্যবস্থাকে দখল ও পঙ্গু করে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর পেছনে থাকা প্রতিটি অপরাধীকে আপনিই সুরক্ষা দিয়েছেন।’’

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত পরিষ্কার : ১. ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করতে হবে, ২. সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং ৩. আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর স্বাধীন নজরদারিতে প্রতিষ্ঠান চায় জাতিসংঘ

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারির জন্য শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রত...

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের
০৮ সেপ্টেম্বর ২০২৬

সুপারইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধের বিল স্যান্ডার্সের

মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর স্থায়ী নিষেধাজ্ঞার আহ্বান...

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ
০৮ সেপ্টেম্বর ২০২৬

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী বছরের ১...

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা
০৮ সেপ্টেম্বর ২০২৬

গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অনাহারে বড়রা

গাজায় খাবারের সংকট এখন শুধু একবেলা খাবার জোগাড়ের লড়াই নয়; অনেক পরিবারের কাছে এটি হয়ে উঠেছে শিশুদের ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে