গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাঠে বসে ফাইনাল দেখবেন ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১৭ এএম ২০২৬
মাঠে বসে ফাইনাল দেখবেন ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে মেটলাইফ স্টেডিয়ামে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়ামের আকাশসীমায় অস্থায়ী নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এটি পর্যবেক্ষণে থাকবে এফ-১৬ যুদ্ধবিমান। পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন ভবনের ছাদে মোতায়েন করা হয়েছে সামরিক স্নাইপার এবং নিরাপত্তা নিশ্চিতে যুক্ত করা হয়েছে হাজারো এফবিআই এজেন্ট ও বিভিন্ন ফেডারেল সংস্থার সদস্য।

বিশ্বকাপ ফাইনালকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে দর্শকদের খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। নিরাপত্তা তল্লাশি ও প্রবেশ প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, এই আয়োজনের নিরাপত্তার পরিধি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সমপর্যায়ের। তার ভাষায়, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের উপস্থিতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলবে। নিরাপদ ও সফল আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম্পের উপস্থিতিকে সামনে রেখে গত দুই বছর ধরে ফেডারেল সংস্থা, স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান যৌথভাবে এই নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ইতোমধ্যে মেটলাইফ স্টেডিয়ামের আকাশসীমায় প্রবেশ করা একটি ছোট বেসামরিক বিমানকে এফ-১৬ যুদ্ধবিমান বাধা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে। একই সঙ্গে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে ফাইনাল উপলক্ষে বিশেষ উড়োজাহাজ চলাচল নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। স্টেডিয়ামের নিষিদ্ধ আকাশসীমায় উড়তে থাকা শত শত ড্রোনও জব্দ করেছে এফবিআই।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের আগের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শেষ ম্যাচটিও নিরাপদভাবে আয়োজন করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

ফাইনাল শেষে ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে