গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা পায়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:২৯ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা পায়: ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা পায়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসরত সরকারি সহায়তা পাওয়া বিদেশি অভিবাসীদের তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, চীন, নেপালসহ শতাধিক দেশের অভিবাসী। তবে তালিকায় নেই ভারত।

রোববার (৪ জানুয়ারি) নিজস্ব সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ৫৪ শতাংশেরও বেশি সহায়তা পেয়ে থাকেন।

কর্মসূত্রে বা অন্য কারণে বিভিন্ন দেশের মানুষ দীর্ঘ সময় বা পাকাপাকি ভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। নির্দিষ্ট কিছু শর্ত মানলে তবেই তারা নাগরিকত্ব পেয়ে থাকেন। না হলে অভিবাসী হিসেবেই থাকতে হয় তাদের। আর এই অভিবাসীদের জন্য সরকারি কোষাগার থেকে কিছু অর্থ বরাদ্দ করে মার্কিন প্রশাসন। এই অর্থ তাদের সামগ্রিক উন্নয়নে ব্যবহৃত হয়। এরমধ্যে রয়েছে- খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়া ইত্যাদি।

ট্রাম্পের প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে ভুটানের অভিবাসী পরিবারগুলো। দেশটির ৮১.৪ শতাংশ অভিবাসী পরিবার মার্কিন সরকারি সাহায্য পেয়ে থাকে। দ্বিতীয় সর্বোচ্চ ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ)। আর তৃতীয় সর্বোচ্চ ৭১ দশমিক ৯ শতাংশ সোমালিয়ার অভিবাসী পরিবারগুলো সহায়তা নেয়।

ট্রাম্পের প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি পরিবারগুলোই (৫৪.৮ শতাংশ) সবচেয়ে বেশি সহায়তা নেয়। এ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান (৬৮.১), পাকিস্তান (৪০.২), চীন (৩২.৯ শতাংশ), ইসরায়েল/ফিলিস্তিন (২৫.৯ শতাংশ), ইউক্রেন (৪২.৭ শতাংশ)।

অন্যদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসী বসবাস করলেও ভারতের নাম এই তারিকায় নেই। তবে ভারতের নাম কেন রাখা হয়নি, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, দ্বিতীয় বার ক্ষমতায় এসেই অভিবাসন নীতি কঠোর করার বার্তা দিয়েছেন ট্রাম্প। অভিবাসীদের জন্য সরকারি ব্যয়-বরাদ্দ কাটছাঁট করার হুমকিও দিয়েছেন। এই পরিস্থিতিতে তার এই তালিকা প্রকাশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় ভারতের নাম সেই তালিকায় না থাকা। হতে পারে ভারতীয় পারিবারগুলো এই সহায়তার আর নাও পেতে পারেন।

ওআ/আপ্র/০৫/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে