গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৭:২৪ এএম ২০২৬
৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। ইতোমধ্যে ৪ শতাংশ মূল্যহ্রাস ঘটেছে বলে জানিয়েছে সিএনএন।

আজ সোমবার (১৫ জুন)এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ শতাংশ দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড তেলের। এই মূল্যহ্রাসের জেরে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৪ ডলারে।

দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, ট্রাম্পের ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮১ ডলারে।

গতকাল রোববার সন্ধ্যার দিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হয়ে গেছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

তার এই ঘোষণার পর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত ৪ মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, তেলের এই মূল্যহ্রাস বাজারের জন্য খুবই ইতিবাচক, তবে বাজার স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লাগবে।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী সংস্থা র‌্যাপিডান অ্যানার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে গতকাল রোববার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেছেন, “গত ২৮ ফেব্রুয়ারি যেদিন যুদ্ধ শুরু হলো, সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭০ ডলারের আশেপাশে। যুদ্ধের পর তা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়।”

“তেলের দাম ৯০ ডলারের নিচে নেমেছে— এটা অবশ্যই ইতিবাচক; তবে হরমুজ প্রণালি দিয়ে যদি জাহাজ চলাচল স্বাভাবিক হয়, তাহলেও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে বাজারের আরো কিছুদিন সময় লাগবে”, এবিসিকে বলেন বব ম্যাকনেলি।

সূত্র : সিএনএন

এসি/আপ্র/১৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান
১৭ আগস্ট ২০২৬

মার্কিন সেনা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার দেবে ইরান

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হা...

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন...

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর
১৭ আগস্ট ২০২৬

বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণ গেল সাত পুণ্যার্থীর

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব...

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের
১৭ আগস্ট ২০২৬

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত সাতজনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে