গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হেলিকপ্টার হারানোর জবাব দিতে ইরানের ওপর আমেরিকার হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৭:২৮ এএম ২০২৬
হেলিকপ্টার হারানোর জবাব দিতে ইরানের ওপর আমেরিকার হামলা শুরু
ছবি

হেলিকপ্টার হারানোর জবাব দিতে ইরানের ওপর আমেরিকার হামলা শুরু

আবারো ইরানের ওপর তারা হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

মঙ্গলবার (৯ জুন) আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সেন্টকম আরও জানিয়েছে, গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার হারানোর জবাব হিসেবে তারা এ হামলা চালাচ্ছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, আমি মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।

এদিকে সেন্টকমের এ ঘোষণার পরপরই ইরানের বার্তা সংস্থা ফার্স দেশটির হরমোজগান প্রদেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এ সময় প্রদেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সোমবার (৮ জুন) হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এসি/আপ্র/১০/০৬/২০২৬
 

 

 

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে