গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

হঠাৎ ভিসার নিয়মে পরিবর্তন আনলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২১ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৮:০৮ এএম ২০২৬
হঠাৎ ভিসার নিয়মে পরিবর্তন আনলো ভারত
ছবি

ছবি সংগৃহীত

ভারতে দীর্ঘদিন অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে হঠাৎ বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ১৮০ দিনের বেশি অবস্থান করতে চান, তবে তাকে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ভারতের কেন্দ্রীয় সরকার ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে। আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার সুযোগ থাকলেও, এখন সেই সুযোগ আর থাকছে না।

নতুন সংশোধনী অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন, কিন্তু পরে সেখানে অবস্থানকাল বাড়াতে চান, তাদের অবশ্যই ১৮০ দিন শেষ হওয়ার আগে যে কোনো সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে।

আগের নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছানোর পর ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধন করার আইনি বাধ্যবাধকতা ছিল। নতুন নিয়মে এই সময়সীমা বাতিল করে ১৮০ দিন পার হওয়ার আগেই নিবন্ধন করার নিয়ম সুনির্দিষ্ট করে দেওয়া হলো।

এছাড়া যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্ত থাকে যে প্রতিবার সফরের সময় একটানা ১৮০ দিনের বেশি থাকা যাবে না—তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, একটানা থাকার মেয়াদ ১৮০ দিন পার হওয়ার আগেই তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে হবে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর নিবন্ধন করার বিষয়টি এখন থেকে অত্যন্ত জরুরি বা আপৎকালীন পরিস্থিতি ছাড়া কোনোভাবেই বিবেচনা করা হবে না।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০২/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতি পানি-খাবার মজুতের পরামর্শ
২৫ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যে জরুরি পরিস্থিতি পানি-খাবার মজুতের পরামর্শ

জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থায় বিপর্যয় এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের সম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে