গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮
ছবি

ছবি সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক খনির মাটির নিচে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে খনির ভেতর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে গত শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই খনির ভেতরে অন্তত ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। 

সিনহুয়ার তথ্য অনুযায়ী, খনিতে দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। শনিবার (২৩ মে) সকাল ৬টার মধ্যে খনির ভেতর থেকে অন্তত ২০০ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে ওপরে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে এখনো মাটির নিচে আটকে আছেন ৩৮ জন শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

ভয়াবহ এই খনি দুর্ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে ইউরোপের দেশ গ্রীসের চেয়েও বড় এই প্রদেশে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। গত বছরও এই প্রদেশটি থেকে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতী্যাংশ।

তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও শ্রমিক সংগঠনের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রদেশের বিভিন্ন কয়লা খনিতে হাজার হাজার ছোট-বড় দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। লভ্যাংশ বাড়ানোর প্রতিযোগিতায় খনি মালিকদের নিরাপত্তা বিধি উপেক্ষা করার প্রবণতাই এসব প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 

এসি/আপ্র/২৩/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে