গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জ্বালানি সংকটে নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৮:২১ এএম ২০২৬
জ্বালানি সংকটে নিজের বহরে গাড়ি কমানোর নির্দেশ মোদীর
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি সাশ্রয় ও মিতব্যয়িতা নীতির অংশ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-কে গাড়িবহরে আরো বেশি বৈদ্যুতিক গাড়ি বা ইভি যুক্ত করার নির্দেশ দিয়েছেন।

তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি এরই মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত ‘ব্লু বুক’-এ নির্ধারিত বাধ্যতামূলক নির্দেশনা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

মোদীর এই মিতব্যয়ী পদক্ষেপ এখন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লি, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং প্রশাসনিক ব্যয় সংকোচনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্প্রতি মোদী দেশবাসীর প্রতি সাশ্রয়ী জীবনযাপন এবং জাতীয় সম্পদের সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি জনগণকে জাতীয় দায়িত্বশীল জীবনধারা অনুসরণের আহ্বান জানিয়ে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সবকিছুর জন্য আমদানির ওপর নির্ভর করলে দেশ কীভাবে এগোবে?

বিদেশি মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা এড়িয়ে চলার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ের অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করাও দেশপ্রেমের অংশ। এজন্য তিনি দেশের ভেতরে পর্যটন ও উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/১৩/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের চার ঘনিষ্ঠ সহযোগীকে নগদ উপহার, নৈতিকতা নিয়ে প্রশ্ন
১০ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের চার ঘনিষ্ঠ সহযোগীকে নগদ উপহার, নৈতিকতা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার ঘনিষ্ঠ চার সহযোগীকে হাজার হাজার ডলার নগদ উপহার দিয়েছে...

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সামরিকভাবে যুক্ত হলে ‘মারাত্মক প...

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের
১০ সেপ্টেম্বর ২০২৬

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশ নাগরিক...

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি
১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি

হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই