গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাদে পানির কূপ নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:১১ এএম ২০২৬
চাদে পানির কূপ নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ৪২
ছবি

ওয়াদি ফিরা প্রদেশে দুটি পরিবারের মধ্যে বিবাদের জেরে এই সংঘর্ষের সূত্রপাত

চাদের পূর্বাঞ্চলে পানির একটি কূপের মালিকানা নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যকার বিরোধ থেকে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়াদি ফিরা প্রদেশে এই সংঘর্ষের সূত্রপাত দুটি পরিবারের মধ্যে বিবাদের জেরে। পরবর্তীতে তা গোষ্ঠীগত সহিংসতায় রূপ নেয় এবং হামলার মধ্য দিয়ে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কিছু গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

চাদের কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী লিমান মাহামাতের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মধ্য আফ্রিকার দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা বেশ সাধারণ ঘটনা। এখানে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং জাতিগত উত্তেজনা প্রায়ই সহিংসতায় রূপ নেয়। মূলত পানি ও চারণভূমির দখল নিয়ে এই প্রতিযোগিতার সৃষ্টি হয়। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিবেশী সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের আগমন উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

গত রোববার (২৬ এপ্রিল) উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, সুদানের সংঘাত যেন সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা তৈরি না করে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে চাদে সাম্প্রদায়িক সংঘর্ষে শত শত মানুষের মৃত্যু হয়েছে। গত নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিবিবেতে একটি পানির কূপ নিয়ে বিরোধের জেরে ৩৩ জন নিহত হয়েছিলেন।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১০০টি সংঘর্ষের ঘটনায় ১ হাজার মানুষ নিহত এবং ২ হাজার মানুষ আহত হয়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক ও কৃষকদের মধ্যে সাতটি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ৯৮ জন প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বিষয়ের কারণে এই সংঘর্ষগুলো ঘটছে।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে