গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ প্রণালিতে ইরানি মাইন অপসারণ শুরুর দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩৯ এএম ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানি মাইন অপসারণ শুরুর দাবি যুক্তরাষ্ট্রের
ছবি

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ রয়েছে -ফাইল ছবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে বড় ধরনের অভিযানে নেমেছে মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই গুরুত্বপূর্ণ পথে ইরানের পেতে রাখা বিস্ফোরক মাইন শনাক্ত ও তা অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে টান পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও সমুদ্রের তলদেশ থেকে বিস্ফোরক অপসারণ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে মার্কিন বাহিনী পথটি পরিষ্কার করার দাবি করলেও সেটি বাণিজ্যিক জাহাজ ও বিমা কোম্পানিগুলোকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের গবেষক এমা স্যালিসবারি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে আগের সেই আস্থা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সক্ষমতার একটি সীমা রয়েছে। সূত্র: এপি
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইরানে ওষুধের তীব্র সংকট, কয়েক গুণ বেড়েছে দাম
০৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানে ওষুধের তীব্র সংকট, কয়েক গুণ বেড়েছে দাম

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কঠোর নৌ-অবরোধের কারণে ভয়াবহ সংকটে পড়েছে ইরানের ওষু...

বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন
০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি...

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি
০৯ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম...

১৩ মার্কিন বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ
০৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ মার্কিন বিমানবন্দরে টিকিট ছাড়াই টার্মিনালে প্রবেশের সুযোগ

যুক্তরাষ্ট্রের ১৩টি বিমানবন্দরে টিকিট না থাকা দর্শনার্থীদের জন্য টার্মিনালের ভেতরে প্রবেশের সুযোগ চা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে