গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসলামাবাদে আলোচনা ঘিরে ইরানের গভীর সংশয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩৪ এএম ২০২৬
ইসলামাবাদে আলোচনা ঘিরে ইরানের গভীর সংশয়
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পৌঁছালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে তেহরান। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অতীতে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার অভিজ্ঞতার কারণে এবারও আস্থাহীনতা থেকে যাচ্ছে ইরানের মধ্যে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, গত বছরের আলোচনার সময়ই ইরানের ওপর সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেখানে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে আস্থার সংকট গভীর হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের মাস্কটে উভয় পক্ষের বৈঠক হলেও পরে পরিস্থিতি আবার সংঘাতমুখী হয় বলে দাবি করা হয়। বর্তমানে একই মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছালেও ইরান বলছে, সরাসরি সংলাপ হবে না।


ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে এবং তারা বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে আটকে আছে। একই সঙ্গে দেশটি নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী হওয়ার কথাও উল্লেখ করেছে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নই চলমান উত্তেজনার মূল কারণ। সব মিলিয়ে ইসলামাবাদে নতুন করে আলোচনার সম্ভাবনা থাকলেও এর বাস্তব অগ্রগতি ও ফলাফল নিয়ে অনিশ্চয়তা ও সংশয় থেকেই যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 


সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে