গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানি হাজিদের সর্বোচ্চ আতিথেয়তায় প্রস্তুত সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫৮ এএম ২০২৬
ইরানি হাজিদের সর্বোচ্চ আতিথেয়তায় প্রস্তুত সৌদি
ছবি

ছবি সংগৃহীত

হজ মৌসুম সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হাজির আগমনকে কেন্দ্র করে তাদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ আতিথেয়তা দেওয়ার আগ্রহ জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৪ এপ্রিল) হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে হজ পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি বলেন, ইরানের হজ সংক্রান্ত প্রতিনিধিদল ইতোমধ্যে সৌদিতে পৌঁছেছে এবং প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন।

সেখান থেকে তারা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ আল-হারাম-এর অতিথিদের সর্বোচ্চ সম্মান ও আতিথেয়তায় বরণ করতে প্রস্তুত তারা।

কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের মতো ইরানি হাজিদেরও উন্মুক্তভাবে স্বাগত জানানো হবে। তাদের আবাসন, খাবার এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের সব ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানি হাজিরা এক মাসেরও বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন। এর মধ্যে ৬ রাত ৭ দিন তারা মদিনায় থাকবেন। তবে তারা স্থলপথে নাকি আকাশপথে সৌদি আরবে যাবেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনেই এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে