গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২৯ এএম ২০২৬
ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল
ছবি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট -ছবি রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ অবসান ও সম্ভাব্য সমঝোতা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে ইরান সরাসরি আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। সে সময় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তবে এবারের সফরে তিনি থাকছেন না।

হোয়াইট হাউস জানায়, প্রয়োজন হলে যেকোনো সময় উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় যোগ দিতে প্রস্তুত রয়েছেন।

এদিকে সম্ভাব্য আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার শর্ত নির্ধারণই হবে এ সফরের মূল লক্ষ্য।

সূত্র জানায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক জাহাজ ও নাবিকদের মুক্তি এবং আস্থা তৈরির বিষয়গুলো। তেহরান সরাসরি আলোচনায় যাওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে ইতিবাচক সংকেত প্রত্যাশা করছে।

পাকিস্তান ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। প্রাথমিক আলোচনায় অগ্রগতি হলে ইসলামাবাদেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ২২ এপ্রিল শেষ হওয়ার আগে অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে