গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২১ এএম ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা অপ্রত্যাশিত ছিল না। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে, আমাদের বলা হয়েছে ইরানের ওপর আক্রমণ স্থগিত রাখতে, যতক্ষণ না তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।’

‘তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্য সব ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম রাখতে বলেছি। সেই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করবো, যতক্ষণ না তাদের প্রস্তাব জমা দেওয়া হয় এবং আলোচনা কোনো না কোনোভাবে সমাপ্ত হয়’, যোগ করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে তা অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি এক অনলাইন বিবৃতিতে বলেন, ‘চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

পাকিস্তানের ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার ভিত্তিতে তারা এই দ্বন্দ্বের একটি আলাপ-আলোচনাভিত্তিক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান শেহবাজ শরিফ।

তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করি যে, উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলা অব্যাহত রাখবে এবং দ্বন্দ্বের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করতে সক্ষম হবে।’

সূত্র: বিবিসি ও আল জাজিরা

এসি/আপ্র/২২/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে