গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৯ এএম ২০২৬
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলায় নিহত ৯
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের নিকটবর্তী বেকার্সদাল শহরের একটি পানশালায় হামলা চালিয়ে ৯ জনকে নিহত এবং ১০ জনকে আহত করেছে বন্দুকধারী দুর্বৃত্তরা। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১ টার দিকে ঘটেছে এই হামলার ঘটনা।


আজ রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানিয়েছে, ‘গতকাল শনিবার রাত ১ টার দিকে একটি সাদা মাইক্রোবাস এবং একটি রুপালি রঙের মোটরগাড়িতে চেপে ১২ জন ওই পানশালায় আসে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা অল্প সময় সেখানে অবস্থান করেছে এবং যতক্ষণ সেখানে তারা ছিল, ততক্ষণই গুলি ছুড়েছে। পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।’


দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি অবশ্য জানিয়েছে যে বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভিতরে ঘটেনি, ঘটেছে বাইরের সড়কে।


জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী শহর। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনান ফ্রেড কেকানা বলেছেন, ‘আমরা এখনো এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও আমাদের সঙ্গে আছেন।’


কেকানা জানিয়েছেন, কী কারণে এই হামলা ঘটল কারা এ জন্য দায়ী— তা এখনো জানতে পারেনি পুলিশ। আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও সাংবাদিকদের উল্লেখ করেছেন তিনি।


সূত্র : আলজাজিরা


এসি/আপ্র/২১/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে