গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ জুলাই ২০২৬

মেনু

হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত, ট্রাম্পের দাবিতে খুশি চীন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত, ট্রাম্পের দাবিতে খুশি চীন
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে উন্মুক্ত’ হওয়ায় চীন ‘খুবই খুশি’। তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ হবে না। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, তিনি স্থায়ীভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিচ্ছেন বলে চীন খুশি, এবং এটি শুধু চীনের জন্য নয় বরং পুরো বিশ্বের জন্যই করা হচ্ছে। তার ভাষায়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর হবে না।

তিনি আরো দাবি করেন, ইরানে অস্ত্র না পাঠানোর বিষয়ে চীন রাজি হয়েছে। কয়েক সপ্তাহ পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে উষ্ণ সম্পর্কের অগ্রগতি হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। পাশাপাশি ইরান চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করছে বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে না।

 
সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ
২৬ জুলাই ২০২৬

নতুন বার্তা দিলেন ‘তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিৎ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে তীব্র আন্দোলন গড়ে তুলে মোদি সরকারের ঘুম হারাম কর...

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ নাকচ কুয়েতের
২৬ জুলাই ২০২৬

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহারের অভিযোগ নাকচ কুয়েতের

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে কুয়েত। দ...

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা
২৬ জুলাই ২০২৬

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা

অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের নতুন হামলায় নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে অগ্নিস...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫
২৬ জুলাই ২০২৬

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫

সিরিয়ার পূর্বাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে