গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেড়াতে গিয়ে হঠাৎ মিলল ১০ লাখ ডলারের পুরস্কার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৩৫ এএম ২০২৬
বেড়াতে গিয়ে হঠাৎ মিলল ১০ লাখ ডলারের পুরস্কার
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক বাসিন্দা পারিবারিক সফরে গিয়ে হঠাৎ করেই জিতে নিয়েছেন ১০ লাখ ডলারের লটারি। একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি সিদ্ধান্ত তার জীবনে এনে দেয় এ বিরল সৌভাগ্য।

পরিবারের সঙ্গে দেখা করতে মিশিগানে গিয়েছিলেন ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি। কয়েক দিন আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটিয়ে ফেরার পথে হঠাৎ একটি দোকানে থামেন। সেখান থেকে ১০ ডলারের ‘লাকি নাম্বারস’ স্ক্র্যাচ-অফ লটারির কয়েকটি টিকিট কেনেন তিনি।

তবে টিকিট কেনার পর তাৎক্ষণিকভাবে সেগুলো ঘষে দেখার আগ্রহ ছিল না তার। টিকিটগুলো ব্যাগে রেখে দেন এবং ব্যস্ততার কারণে বিষয়টি প্রায় ভুলেই যান।

কয়েক দিন পর ব্যাগ গোছাতে গিয়ে হঠাৎ টিকিটগুলোর কথা মনে পড়ে। কৌতূহলবশত একটি টিকিট ঘষতেই তিনি আবিষ্কার করেন, সেটিতে রয়েছে ১০ লাখ ডলারের পুরস্কার।

প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি তিনি। পরে নিশ্চিত হতে বন্ধুকে ছবিও পাঠান। বন্ধুও প্রথমে এটিকে অবিশ্বাস্য বলে মনে করেছিলেন। দুজনেই বিস্ময়ে হতবাক হয়ে পড়েন।

মিশিগান লটারি কর্তৃপক্ষ পরে নিশ্চিত করে, তিনি সত্যিই ১০ লাখ ডলারের পুরস্কার জিতেছেন। জানা গেছে, এই অর্থের একটি অংশ ভ্রমণে ব্যয় করার পরিকল্পনা করেছেন ওই সৌভাগ্যবান ব্যক্তি।


সানা/ডিসি/আপ্র/১২/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে