গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘না, মোটেও না। এটি যুদ্ধ। আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।’ তবে ভূপাতিত বিমানের পাইলট ও ক্রু সদস্যদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযান নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বিষয়টিকে একটি ‘স্পর্শকাতর সামরিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। এনবিসি নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযান নিয়ে সংবাদমাধ্যমের কভারেজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২ এপ্রিল একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সূত্রের দাবি, অঞ্চলে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ার পর এই প্রস্তাব দেওয়া হয়।

ফার্স নিউজ আরো জানায়, ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি; বরং তারা যুদ্ধক্ষেত্রে ‘ভারী হামলা’ অব্যাহত রাখার মাধ্যমে এর জবাব দিয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার ঘটনার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরো জোরদার হয়েছে বলে ওই সূত্র উল্লেখ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত দুই হাজারেরবেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এই যুদ্ধ বিশ্ববাজার ও এভিয়েশন খাতেও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এসি/আপ্র/০৪/০৪/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ
২৬ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে