গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে পোপের আহ্বান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পকে পোপের আহ্বান
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংঘাতের পথ পরিহার করে শান্তির দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন পোপ লিও (চতুর্দশ)। একই সঙ্গে এই সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, সাম্প্রতিক সময়ে ট্রাম্প যুদ্ধ বন্ধের ইচ্ছা প্রকাশ করেছেন-এটি ইতিবাচক ইঙ্গিত। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সহিংসতা কমানোর কার্যকর উপায় খুঁজবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর হবে।

সংঘাতে ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পোপ বলেন, যারা যুদ্ধ শুরু করেন এবং যাদের ‘হাত রক্তে ভরা’, তাদের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। তাঁর ভাষায়, এই সংঘাত ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে।

পোপ লিও আসন্ন ৫ এপ্রিলের ইস্টার পর্যন্ত যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি বলেন, নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নিরীহ মানুষ ও শিশু রয়েছে, যা মানবতার জন্য গভীর বেদনার। তিনি বিশ্ববাসীকে অবিরাম শান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন এক হাজার ২৭০ জন। সূত্র: আনাদোলু এজেন্সি


সানা/ডিসি/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে