গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:০৪ এএম ২০২৬
মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
ছবি

ছবি সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধে হামলায় অংশ নেওয়া মার্কিন সামরিক বাহিনীর বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন। সোমবার(৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। এবার সেই অবস্থান আরো কঠোর করে, ইরান যুদ্ধ-সংশ্লিষ্ট মার্কিন সামরিক তৎপরতায় নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল দেশটি।

সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটিই ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

স্পেনের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে এখন বিকল্প রুট ব্যবহার করতে হতে পারে। তবে জরুরি বা বিশেষ পরিস্থিতির ফ্লাইটের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলে জানা গেছে।

এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফাভাবে এবং ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে’ শুরু করা একটি যুদ্ধে সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছেন। এদিকে, স্পেনের এমন অবস্থানের জেরে দেশটির বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, স্পেনের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ক্রমবর্ধমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা।

এসি/আপ্র/৩১/০৩/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সামরিকভাবে যুক্ত হলে ‘মারাত্মক প...

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের
১০ সেপ্টেম্বর ২০২৬

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশ নাগরিক...

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি
১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি

হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি কর...

কেয়ামতের মাছ’ ভেসে আসার পর ছয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত!
১০ সেপ্টেম্বর ২০২৬

কেয়ামতের মাছ’ ভেসে আসার পর ছয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত!

ইন্দোনেশিয়ার একটি সৈকতে বিরল ওরফিশ ভেসে আসার পর দেশটির ছয়টি আগ্নেয়গিরিতে প্রায় একই সময়ে অগ্ন্যুৎপাতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই