গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ জুলাই ২০২৬

মেনু

পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে বিজ্ঞাপন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:১১ এএম ২০২৬
পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে বিজ্ঞাপন!
ছবি

ছবি সংগৃহীত

একজন পূর্ণকালীন ‘গার্লফ্রেন্ড’ নিয়োগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বিজ্ঞাপন দিয়েছেন দিনেশ নামে ভারতের এক নাগরিক। ভারতীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রাতে একজন ‘সিনিয়র অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করতেন তিনি।


দিনেশের এ নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। দিনেশ তাঁর ‘হাইব্রিড জব অফারে’ বলেছেন, এ নিয়োগ হবে পূর্ণকালীন ও গুরগাঁও-ভিত্তিক। ভারতের হরিয়ানা রাজ্যের একটি বড় শহর গুরগাঁও।


চাকরির বিজ্ঞাপনে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে আবেদন করতে কী কী গুণ থাকতে হবে, নির্বাচিত হলে কী কী কাজ করতে হবে, বিজ্ঞাপনে তারও বিস্তারিত তুলে ধরেছেন দিনেশ। লিখেছেন, ‘এটি গুরগাঁও-ভিত্তিক, একজন গার্লফ্রেন্ড হিসেবে পূর্ণকালীন কাজের সুযোগ। মাঝে মাঝে দূরে থেকে কাজ করার সুযোগও রয়েছে।’


নিয়োগ পাওয়ার পর কী কী করতে হবে সেটা নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করেছেন দিনেশ, যেমন তাঁকে শক্তিশালী মানসিক সংযোগ গড়ে তুলতে ও বজায় রাখতে হবে। এ ছাড়া অর্থবহ আলোচনা করা, সঙ্গ দেওয়া, পারস্পরিক সহযোগিতা এবং সঙ্গীর সঙ্গে বিভিন্ন কার্যকলাপ বা শখের কাজে অংশ নিতে হবে।


নিয়োগের পর ভবিষ্যৎ সম্পর্ক কীভাবে গড়ে উঠবে, তারও বর্ণনা দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। দিনেশ লিখেছেন, সক্রিয় যোগাযোগ, সম্মান ও পারস্পরিক বোঝাপড়া এ ভূমিকার ভিত্তি গড়ে তুলবে। এ ছাড়া এ ভূমিকার মধ্যে রয়েছে যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং একটি ইতিবাচক ও সহায়ক সম্পর্কের পরিবেশ তৈরি করা।


এ ‘পদে’ আবেদনের যোগ্যতার তালিকা দিয়েছেন দিনেশ। আবেদনকারীকে আবেগ নিয়ন্ত্রণ ও বোঝাপড়ায় দক্ষ হতে হবে। মনোযোগ দিয়ে শোনা, সহমর্মিতা ও মানবিক যোগাযোগে দক্ষ হতে হবে। হতে হবে হাসিখুশি, দয়ালু ও ইতিবাচক স্বভাবের। এত এত দক্ষতা ও যোগ্যতার চাহিদা বলা হলেও এ পদে বেতন কত, তা নিয়ে কিছু বলেননি দিনেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী এ নিয়ে মজা করে বলেছেন, ‘বেতন কত?’


একজন লেখেন, ‘আচ্ছা, এখন আমি বুঝতে পারছি, এ জন্যই আমার সাবেক ৬ মাসের শিক্ষানবিশ প্রেমিকা অন্য কোথাও পূর্ণকালীন প্রেমিকা হবে বলে আমাকে ছেড়ে চলে গেছে।’


সানা/ওআ/আপ্র১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা
২৬ জুলাই ২০২৬

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ, বাড়ছে উত্তেজনা

অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের নতুন হামলায় নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে অগ্নিস...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫
২৬ জুলাই ২০২৬

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত অন্তত ৩৫

সিরিয়ার পূর্বাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্ত...

কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়ালো
২৬ জুলাই ২০২৬

কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, মৃত্যু ১ হাজার ৩০০ ছাড়ালো

আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্...

প্রশ্নফাঁস আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহার
২৫ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহ...

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘিরে টানা ৩৬ দিনের আন্দোলনের পর অব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে