গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেড় বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘৩১০০ সহিংসতার’ তথ্য ভারতের রাজ্যসভায়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০০ পিএম, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:০৪ এএম ২০২৬
দেড় বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘৩১০০ সহিংসতার’ তথ্য ভারতের রাজ্যসভায়
ছবি

ছবি সংগৃহীত

মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে বাংলাদেশে গত ১৬ মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩,১০০ সহিংসতার ঘটনার তথ্য রাজ্যসভায় তুলে ধরেছে ভারত সরকার।
পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই তথ্য তুলে ধরেন। তিনি বলেছেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনা এই হিসাবে এসেছে। তবে সেসব ঘটনার কোনো তালিকা বা সুনির্দিষ্ট পরিসংখ্যান সেখানে দেওয়া হয়নি।
পবিত্র মার্গেরিটা বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ভারত সরকার নিয়মিত পর্যবেক্ষণ করে এবং তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছে। পাশাপাশি বিদেশি অংশীদারদের সঙ্গেও আলোচনা করে আসছে।
‘ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনবে। সংখ্যালঘুসহ বাংলাদেশে সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার প্রধান দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।’
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যাতে প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হয়, ভারতীয় মিশনগুলো তা নিশ্চিত করে। দ্রুত সহায়তা দেওয়ার জন্য জরুরি হেল্পলাইন খোলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। তখন থেকেই বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু নিপীড়নের অভিযোগের বিষয়গুলো বার বার সামনে আনছে ভারত সরকার। তবে বিগত অন্তর্বর্তী সরকার বরাবরই এ ধরনের ‘ঢালাও অভিযোগ’ অস্বীকার করে এসেছে।

সানা/আপ্র/১৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে