গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪৪ এএম ২০২৬
এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
ছবি

ছবি সংগৃহীত

মাত্র এক ঘণ্টার প্রবল ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। তবে আহতদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ছাড়া পেয়েছেন।


এছাড়া বন্যায় ইতোমধ্যে ৭০টি বাড়ি-দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গতকাল রোববার ঘটেছে এই ঘটনা। রাজধানী রাবাত থেকে সাফি প্রদেশ ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বন্যা মূলত হয়েছে প্রদেশের প্রধান শহর সাফিতে। এটি একটি পুরোনো এবং পর্যটন শহর।


প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল মরক্কোতে। দুপুরের দিকে তা প্রবল বর্ষণে রূপ নেয় এবং এই বর্ষণ স্থায়ী হয় এক ঘণ্টার কিছু বেশি সময়। সে সময়েই ঘটেছে এই ক্ষয়ক্ষতি।


প্রবল বর্ষণ-বন্যায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যানজটে স্থবির হয়েছিল। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করার পর পরিস্থিতির উন্নতি হওয়া শুরু করে।


প্রসঙ্গত, আফ্রিকার মরু আবহাওয়ার মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে ঘটল এই ঘটনা।


সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) এএফপিকে বলেছেন, “আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে কালো দিন হয়ে থাকবে।”


সূত্র : এএফপি


ওআ/আপ্র/১/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে