গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা, জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা, জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য যুদ্ধ ‘দ্রুত’ শেষ হওয়ার পূর্বাভাস দিলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে তেহরান পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও ধরনের আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। যতদিন প্রয়োজন এবং যতক্ষণ সময় লাগবে, ততদিন তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা সুসজ্জিত ও প্রস্তুত।

সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা এখন আর তাদের কার্যসূচিতে নেই। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে ‘অত্যন্ত তিক্ত’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আমেরিকানদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা আমাদের জন্য খুব খারাপ। গত জুনে এবং এবারের হামলা; উভয় ক্ষেত্রেই দেখা গেছে, দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এ কারণে আলোচনার বিষয়টি এখন আর তাদের বিবেচনায় নেই বলে জানান তিনি।


আব্বাস আরাঘচি দাবি করেন, যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরান সরকারের পরিবর্তন ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘ব্যর্থ’ হয়েছে। তিনি বলেন, তারা তাদের উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে এবং এখন তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।

সানা/ডিসি/আপ্র/১০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে