গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৭:৪০ এএম ২০২৬
অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই বন্দুকধারীর অতর্কিত গুলিতে হতাহতের ওই ঘটনা ঘটে। এ সময় পুরো সৈকতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানকার একটি ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র এক ব্যক্তি বন্দুকধারীর ওপর হামলে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেন। গাছের আড়ালে লুকিয়ে থাকা বন্দুকধারীকে চেপে ধরে রাইফেল কেড়ে নিয়ে তার দিকেই তাক করেন তিনি। নিরস্ত্র ওই ব্যক্তির চরম সাহসিকতার সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে; যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।


১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র ওই ব্যক্তি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। পেছন দিক থেকে তিনি বন্দুকধারীর দিকে দৌড়ে যান, তার গলা চেপে ধরেন এবং রাইফেলটি ছিনিয়ে নেন। এরপর বন্দুকধারী মাটিতে পড়ে যান এবং সেই ব্যক্তি তার দিকেই অস্ত্র তাক করে রাখেন।


নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ বলছে, বন্ডি সৈকতে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। পুলিশ বলছে, বন্দুক হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন আহত হয়েছেন। সৈকতে পুলিশের অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওই দুই বন্দুকধারী সৈকতে অতর্কিতে প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়েছেন।


নিউ সাউথ ওয়েলস পুলিশের বিবৃতিতে জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুলিশ বলেছে, বর্তমানে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ লিখেছে, ওই এলাকায় পুলিশি অভিযান চলমান রয়েছে এবং আমরা সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। অনুগ্রহ করে পুলিশের সব নির্দেশনা মেনে চলুন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করবেন না।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, বন্ডি সৈকতে গোলাগুলির ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।


এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ ও জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে আছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি আমার সমবেদনা।


ইহুদি ধর্মাবলম্বীদের ৮ দিনব্যাপী হনুকা উৎসবের উদ্বোধন উপলক্ষে শনিবার সমুদ্রসৈকতে আয়োজিত এক অনুষ্ঠানে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি এই ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ইহুদি সম্প্রদায়কে নিরাপত্তা দিতে ব্যর্থতা দায়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সমালোচনা করেছেন তিনি।


সূত্র: এবিসি, এনডিটিভি


সানা/ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, জোরদার উদ্ধার অভিযান
২৯ জুলাই ২০২৬

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩, জোরদার উদ্ধার অভিযান

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়ি...

পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা, নিহত ২০
২৯ জুলাই ২০২৬

পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা, নিহত ২০

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে নির্বাচন বর্জন আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ...

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
২৯ জুলাই ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে মন্তব্...

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি
২৮ জুলাই ২০২৬

‘কৃত্রিম সূর্য’ তৈরির যাত্রায় চীনের বড় অগ্রগতি

পরমাণু সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে কার্বনমুক্ত ও প্রায় সীমাহীন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের লক্ষ্যে বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে