গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান যুদ্ধ কতদিন চলবে জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ০৬:৫৮ এএম ২০২৬
ইরান যুদ্ধ কতদিন চলবে জানালেন নেতানিয়াহু
ছবি

ছবি সংগৃহীত

ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়কাল নিয়ে মিশ্র বার্তা পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তারা এই যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার পক্ষপাতী নন।

নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ শুরু করেছি একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়। তবে যুদ্ধ কতদিন চলবে, তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। 

তিনি আরো উল্লেখ করেন, আমরা যুদ্ধ শুরু করেছি। বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করবে। এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, মূল লক্ষ্য হচ্ছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় পরিবর্তনের পরিবেশ তৈরি করা।

নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে বলেন, ট্রাম্প এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যা পারেন, তাই করেন।

অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরো চার সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। তিনি জানান, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।

বিশ্লেষকরা মনে করেন, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য দ্রুত ও নির্ভুল আঘাত নিশ্চিত করতে সক্ষম হলেও, ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো এবং দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি শুধুমাত্র শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়।

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে